শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে ঢাকা ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক: [২] মুমিনুল হকের নেতৃত্বে শ্রীলঙ্কার পাল্লাকেলে স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্টে অংশ নিবে টাইগাররা।

[৩] সোমবার (১২ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে লাল-সবুজদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরে বাংলাদেশ দলের টিম লিডারের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন।

[৪] বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, অবশ্যই আমরা জয়ের জন্যই খেলবো। যদিও ঘরের মাঠে শেষ সিরিজটা ভালো করিনি। তবে আমাদের জেতার মতো সামর্থ্য আছে। আমরা চেষ্টা করবো সেরাটা দেয়ার।

[৫] লঙ্কা দ্বীপে পা রেখে তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তামিম-মুশফিকদের। তার পর অনুশীলনের আর বাধা থাকবে না। আগামী ২১ ও ২৯ এপ্রিল দুই ম্যাচের টেস্ট হবে। তার আগে নিজেদের মধ্যেই একটি প্রস্তুতি ম্যাচ অংশ নেবে সফরকারীরা। ম্যাচটি হওয়ার কথা রয়েছে ১৭ এপ্রিল। ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ ও বিসিবি অফিসিয়ালসহ মোট ৪১ জন রয়েছে এই সফরের বহরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়