শিরোনাম
◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর ◈ গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব, টানা বাড়ছে অপরিশোধিত তেলের দাম ◈ মধ্যপ্রাচ্যের সংঘাত: কে কার মিত্র, কে কার প্রতিপক্ষ? ◈ ইরান ইরানই আছে, ঝুঁকিতে বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বর্তমান প্রেক্ষাপটে বিশ্বশান্তি নিশ্চিত করা অতীতের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং :প্রধানমন্ত্রী

মহসীন কবির: [২]  সোমবার (১২ এপ্রিল) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘অনুশীলন শান্তির অগ্রসেনা’র সমাপনী অনুষ্ঠানে  গণভবন থেকে ভার্চুয়ালে যুক্তহয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ডিবিসি টিভি

[২] প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের মতো অদৃশ্য শত্রুর আবির্ভাব, প্রযুক্তির দ্রুত প্রসার এবং সময়ের অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে নতুন নতুন হুমকির উপাদান সৃষ্টি হয়েছে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের বহুমাত্রিক ও জটিল পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।

[৩] তিনি বলেন, সাম্প্রতি শান্তিরক্ষীদের প্রাণহানির সংখ্যাও উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এযাবৎ বাংলাদেশি ১৫৮ জন শান্তিরক্ষী প্রাণোৎসর্গ করেছেন এবং ২৩৭ জন আহত হয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনে আগামী দিনের নতুন সংকটগুলো মোকাবিলায় শান্তিরক্ষীদের উপযুক্ত প্রশিক্ষণ ও সরঞ্জামাদি দিয়ে প্রস্তুত করা এখন সময়ের দাবি। বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়