শিরোনাম
◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০১:৫৮ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাটি খুঁড়ে মিলল বস্তাভর্তি ২ হাজার রাউন্ড গুলি

ডেস্ক নিউজ: কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ এইসব গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উদ্ধার করা গুলির মধ্যে মেশিনগান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে।

বিমান বন্দরের উন্নয়নকাজের জন্য পার্শ্ববর্তী বাঁকখালী নদী ড্রেজিং করে মাটি এনে ভরাট করা হচ্ছিল।

সেই মাটি ভরাট ও খোঁড়াখুঁড়ির একপর্যায়ে বস্তাভর্তী এই সব গুলি দেখতে পেয়ে শ্রমিকেরা বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেয়।

একই সঙ্গে খবর পেয়ে বিমানবাহিনীর কর্মকর্তারাও হাজির হন ঘটনাস্থলে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ গুলি গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার করে। গুলিগুলো অনেক পুরোনো।

ধারণা করা হচ্ছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিংবা ৫০/৬০ বছর আগের সময়ের গুলি। গুলির নমুনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেয়া হবে। তাদের কাছ থেকে রিপোর্ট এবং তদন্ত শেষে এই গুলিগুলোর বিস্তারিত তথ্য জানা যাবে। দেশ রুপান্তর অনলাইন

  • সর্বশেষ