শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৮:৩৬ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের বাবর আজমকে দেখে কোহলিকে শেখার পরামর্শ আকিব জাভেদের

স্পোর্টস ডেস্ক : [২] বিরাট কোহলিকে দেখে বিশ্বের অনেক ক্রিকেটারকেই শিখতে বলা হয়। এবার উল্টোটাই বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাভেদ। তিনি ভালো করেই জানেন, সময়ের অন্যতম সেরা তো বটেই, অনেকেই বিরাট কোহলিকে এই মুহূর্তে সবচেয়ে সেরা ব্যাটার বলতেও দ্বিধা করেন না। সেই কোহলিরই কিনা নিজের টেকনিকে উন্নতি করতে বাবর আজমকে দেখে শেখা উচিত বলে মনে করেন।

[৩] কোহলির বেশ পরে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব বাবরের। তবে পাকিস্তান অধিনায়ক শুরু থেকেই নিজের প্রতিভা মেলে ধরতে সক্ষম হন। দারুণ ধারাবাহিকতার জন্য কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামনের সঙ্গে এখন তার নামটাও এসে যায়। পাকিস্তানি ভক্তরা তো বটেই, পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটাররাই কোহলি-বাবরের তুলনাও টানেন।

[৪] আকিব জাভেদও সেই তুলনাই টেনেছেন। আর তার চোখে বাবরকে টেকনিকে অনেক এগিয়ে মনে হয়েছে। ক্রিকেট পাকিস্তানকে আকিব বলেন, বাবর আজমের তুলনায় বিরাট কোহলির হাতে আরো বেশি শট আছে। তবে তার একটা দুর্বল দিকও আছে। অফ স্টাম্পের আশেপাশে বল যদি সুইং করে, যেমন ইংল্যান্ডের (জেমস) অ্যান্ডারসনের বলে সে ফাঁদে পড়ে যায়।

[৫] আর এ ক্ষেত্রে বাবরকে নিয়ে আকিবের কথা, আপনি যখন বাবরের দিকে তাকাবেন, তার কোনো দুর্বল দিক দেখতে পাবেন না। ঠিক যেমন, (শচীন) টেন্ডুলকারেরও কোনো দুর্বল দিক ছিল না। বাবর টেকনিক্যালি অনেক বেশি সুরক্ষিত। তাই কোহলির টেকনিক উন্নতিতে বাবরকে অনুসরণ করা উচিত বলে মনে করেন আকিব। - ইন্ডিয়ান এক্সপ্রেস/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়