শিরোনাম
◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৫:৫৭ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলতাফ পারভেজ: অতি খারাপ সময়টা হয়তো আমরা এখনো দেখিইনি

আলতাফ পারভেজ: কোবিড এসেছিল মানুষের প্রকৃতি বিধ্বংসী মুনাফাবাদী জীবনযাপনের দীর্ঘ চর্চার ফল-প্রতিক্রিয়া-প্রতিশোধ হিসেবে। মানুষ এই বিপর্যয়ের মূল শিক্ষা ও বার্তা এড়িয়ে ভ্যাকসিন ব্যবহার করে অর্থনীতি ঠিক রাখাকেই প্রধান কৌশল জ্ঞান করেছে। প্রকৃতি চাইছিল জীবনধারায় আমূল পরিবর্তন। মানুষ সেখানে আপোস না করে বিশ্বাস ও বিজ্ঞান দিয়ে অপরাজেয় থাকতে চেয়েছে। দুটোই অনেকাংশে পরাস্ত হয়েছে ইতোমধ্যে।

প্রায় প্রতিটি দেশে মারি মোকাবেলায় মূল ফোকাস ছিল অর্থনীতি। এখনও তাই আছে। কোথাও জীবনধারা পাল্টানোর আলাপ নেই। কোথাও সমাজ দল বেধে বোঝার চেষ্টা করেনি মহামারি কেন এলো? টেকসই সমাধান কোথায়? সর্বত্র সমাধান ভাবা হয়েছে বিজ্ঞান বা বিশ্বাসে।

ফলাফল : দীর্ঘমেয়াদি সংকট, বিপর্যয়, অসহায়ত্ব। কোভিড-১৯ একটা প্রবল রাজনৈতিক-অর্থনৈতিক চরিত্র। ‘সিস্টেম’ এর আমূল রূপান্তর ছাড়া ওকে তাড়ানো যাবে না। আরও বহু বহু মানুষ মরার পরও আমরা হয়তো সেটা বুঝবো না। অতি খারাপ সময়টা হয়তো আমরা এখনো দেখিইনি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়