শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ১২:০৪ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ১২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে তাড়ি ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

জাহিদুল কবির: মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা পৃথক অভিযান চালিয়ে ৫ লিটার তাড়ি ও ৩ শ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের মৃত নওশের মোড়লের ছেলে শামসুর রহমান মোড়ল (৫৫) ও রেলগেট পশ্চিমপাড়ার মোছাঃ খাদেজা বেগমের বাড়ির ভাড়াটিয়া মৃত আক্তার হোসেনের মেয়ে তৃষা আক্তার প্রিয়া (২১)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিদর্শক শাহিন পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ এপ্রিল শনিবার বিকালে আসামি শামসুর রহমান মোড়লের বাড়ি ঘেরাও করি। এ সময় ঘরের খাটের নীচ থেকে ১০ লিটার তাড়ি উদ্ধার করা হয়। তাড়ি দুইটি প্লাস্টিকের কন্টিনারে রাখা ছিলো। প্রতি কন্টিনারে ৫ লিটার করেতাড়ি ছিলো।

আটক শামসুর রহমান মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কর্মকর্তাদের জানান, বিক্রয়ের উদ্দেশ্যে তাড়ি তিনি নিজ হেফাজতে রেখেছিলেন। এর আগে একই দিন দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোহম্মদ মনিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলগেট পশ্চিপাড়ার হোটেল শাহরিয়ারের পিছনে মোছাঃ খাদেজা বেগমের বাড়ির ভাড়াটিয়া তৃষা আক্তার প্রিয়ার ঘরের তোষকের নীচ থেকে ৩ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তাড়ি ও গাঁজা উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়