শিরোনাম
◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা ◈ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ বিশ্বে যেসব প্রভাব পড়তে পারে ◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান ◈ নারী এ‌শিয়া কা‌পে উত্তর কোরিয়ার কাছে ৫ গো‌লে হার‌লো বাংলাদেশ  ◈ যুক্তরাষ্ট্র ইরানের স্কুলে হামলার জন‌্য দায়ী : রয়টার্স 

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই : ৭ লাখ টাকার ক্ষতি

পাবনা প্রতিনিধি : [২] জেলার সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাধাকান্তপুর মন্ডলপাড়া হাটের দুইটি দোকান পুড়ে ছাই। আগুনে দোকানে থাকা নগদ টাকা, ফ্রিজ, টিভি মালামালসহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

[৩] দোকানের মালিক আমজাদ মন্ডল ও নাজির প্রামানিক জানান, র্দীঘদিন ধরে এলাকার মুক্তার সরদারের ছেলেদের সাথে তাদের বিবাদ চলছিল। এরই জের ধরে শত্রুতাবশত: দোকান পুড়িয়েছে বলে অভিযোগ করেন।

[৪] অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৭ রাখ মালামাল পুড়ে গেছে।

[৫] এই ঘটনার সদর থানার ওসি নাসিম আহমেদ অগ্নিকান্ডের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এটা তো রাতের ঘটনা সঠিক ভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ধারণা করা যাচ্ছে না। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়