শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের টিকার কার্যকারীতা কম, স্বীকার করলো কর্তৃপক্ষ

লিহান লিমা: [২] গবেষণায় দেখা গিয়েছে, চীনের করোনার টিকা ‘সিনোভ্যাক’ এর কার্যকারীতা ৫০.৪ শতাংশেরও কম। চীনের জাতীয় মহামারী নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, টিকার কার্যকারীতা কম হওয়ায় তারা এই টিকার সঙ্গে অন্য উৎপাদক সংস্থার টিকার মিশ্রণ তৈরি করবে। আল জাজিরা

[৩]শনিবার সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান গাও ফু বলেন, সিনোভ্যাকের কার্যকারীতা কম হওয়ায় এর সঙ্গে অন্যান্য টিকার মিশ্রণ তৈরির চেষ্টা করছি।

[৪]ইতোমধ্যে চীনে এই টিকার ১৬ কোটি ১০ লাখ ডোজ দেয়া হয়েছে। গত বছর থেকেই নিজেদের তৈরি সিনোভ্যাকের গণটিকাদান কর্মসূচী চালিয়ে আসছে চীন। আগামী জুনের মধ্যে দেশটির ৪০ভাগ নাগরিককে টিকা দেয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে দেশটির সরকার। বছরের শেষ নাগাদ ৭০-৮০ভাগ নাগরিক টিকার আওতায় আসবেন বলেও জানানো হয়েছিলো। চীন বিশ্বের বিভিন্ন দেশেও এই টিকা সরবরাহ করেছে।

[৫]ব্রাজিলে সিনোভ্যাকের পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছে, গুরুতর পরিস্থিতি ঠেকাতে ৮০ভাগ কার্যকর হলেও সাধারণত এই টিকার কার্যকারীতা ৫০ ভাগেরও কম।

[৬]এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৭টি সংস্থার টিকা প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে শুধুমাত্র ফাইজার ও বায়োএনটেকের টিকা ৯৭ শতাংশ কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। ব্রিটেনের গবেষকরাও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারীতা বৃদ্ধির জন্য এর সঙ্গে ফাইজার ও বায়োএনটেকের টিকার মিশ্রণ তৈরি করার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়