শিরোনাম
◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে বৃত্তির টাকার আবেদন করা নিয়ে সক্রিয় দালাল চক্র

স্বপন দেব : [২] ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্স ফান্ডের বৃত্তির টাকা তোলার আবেদন করা নিয়ে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে এলাকায় সক্রিয় সংঘবদ্ধ দালাল চক্র। এ চক্রটি ঘরে বসে আবেদন করে দেয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে ৫শ’-৬শ’ টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

[৩] পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয়ে সহায়তার জন্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য গত ১ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলছে ১০ এপ্রিল পর্যন্ত। অথচ করোনার কারণে আবেদন অনলাইনে পূরণ করে তার কপি ডাকযোগে জমা দিতে বলা হয়েছে।

[৪] শিক্ষার্থী সেলিম, নূরুল ইসলাম, আবেদ অভিযোগ করে বলেন, করোনার জন্য আমরা আবেদন জমা দিতে পারছি না কলেজে গিয়ে। আর কলেজ থেকে নোটিশ দিয়ে বলা হয়েছে অনলাইনে ফরম পূরণ করে তার কপি ডাকযোগে আবেদন পাঠানো যাবে। কিন্তু গত দু-তিন দিন থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ফেইস বুক গ্রুপে কে বা কারা একটি নম্বর দিয়ে তাদের সাথে যোগাযোগ করার জন্য বলছে। এ চক্র বলছে আবেদনটি তারা কলেজে পৌঁছে দেবে। এ জন্য তাদেরকে কিছু টাকা দেয়া লাগবে।

[৫] কথিত দালাল চক্রের একজন উসমান গনি। তার সাথে কিছু সংবাদকর্মী কৌশলে আবেদনের কথা জানতে চাইলে তিনি বলেন, আমরা আপনাদের আবেদন করে দিতে পারবো।

[৬] তবে এজন্য আমাদের খরচ বাবদ ৫-৬ শত টাকা দেয়া লাগবে। আপনাদের তথ্যগুলো এই ই-মেইলে (ৎড়ভরয়ঁষরংষধস২৫২৬@মসধরষ.পড়স) পাঠিয়ে দেবেন। আর টাকা বিকাশ বা রকেট নম্বরে পাঠিয়ে দিলেই আমরা কাজটি করে দিবো। এ চক্রের সাজু ও রফিকুল নামে আরও দুজন শিক্ষার্থীদের কাছে টাকা দাবি করেছে বলে অভিযোগ রয়েছে।

[৭] এ বিষয়ে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. মিজানুর রহমান শনিবার (১০ এপ্রিল) বলেন, শিক্ষার্থীদের বলা হয়েছে তারা যেন অনলাইনে আবেদন করে।

[৮] এ অবস্থায় কোন শিক্ষার্থী কিভাবে, কার মাধ্যমে আবেদন করবে তা তো আমি বলতে পারবো না। আমার জানা মতে কোনো চক্র নেই। আর শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে বলে তো কেউ আমাকে অভিযোগ করেনি।

  • সর্বশেষ