শিরোনাম
◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৮:০২ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় দিনে দুপুরে ঘরে ঢুকে বন্ধুকে জবাই করে হত্যা

শেখ ফরিদ : [২] সাতক্ষীরা শহরতলির কাশেমপুর জামতলা এলাকায় ঘরে ঢুকে নিজের বন্ধুকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছে এক দুর্বৃত্ত। আজ শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আত্মস্বীকৃত হত্যাকারী সাতক্ষীরা সিটি কলেজ এলাকার সাগর হোসেন তার বাবা শহিদুল ইসলামকে যেয়ে এ খবর জানায় এবং নিহত বন্ধু সালাউদ্দিনের লাশ বের করে আনতে বলে।

[৩] বাড়ির লোকজনের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে বন্ধু সাগর হোসেন তার বন্ধু ইজিবাইক চালক সালাউদ্দিন আহমেদের(১৪) ঘরে ঢোকে। এক পর্যায়ে সে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। বাড়িতে যেয়ে সাগর হোসেন তার বাবা শহিদুল ইসলামকে এ খবর জানায়। নিহত সালাউদ্দিন জামতলা কাশেমপুর মালিপাড়ার ইজিবাইক চালক শাহজাহান আলী ওরফে বাবুর ছেলে।

[৪] কি কারণে এই হত্যাকান্ড ঘটেছে পুলিশ তা জানাতে পারেনি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌছেছেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। ময়নাতদন্তের জন্য নিহত সালাউদ্দিনের লাশ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ