শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৬:৩২ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাদশাহ খালেদ বর্হিবিভাগ করোনা ইউনিটে ১৫ শিশু করোনায় আক্রান্ত হয়ে ভর্তি

শাহীন খন্দকার: [২] রাজধানীর শিশু হাসপাতালে করোনারোগীসহ সর্দি, জ্বর, কাশি উপসর্গ নিয়ে হাসপাতালে ৪৪৭ জন ভর্তি আছেন। এদিকে পরিচালকসহ চিকিৎসক নার্স ও কর্মকর্তাকর্মচারীরা করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

[৩] ঢাকা শিশু হাসপাতালের সহকারী পরিচালক অধ্যাপক ডা. প্রবীর কুমার আরও বলেন, শিশুরা হাসপাতালে বিভিন্ন রোগ নিয়ে আসার পরে করোনা পরীক্ষায় ১৫ জনের মধ্যে করোনা পজেটিভ ধরা পরে। প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিশুদের মধ্যে মৃত্যু হার কম।

[৪] ঢাকা শিশু হাসপাতালের ভাইরোলজি বিভাগের প্রধান ড. সমীর সাহা বলেন, করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট নিয়ে আমরা জানুয়ারি থেকে বিষয়টি লক্ষ্য করছি। আফ্রিকান ভ্যারিয়েন্ট গত মার্চ থেকে বেশি উপস্থিতি পাওয়া গেছে।

[৫] এই ভাইরাসের এত সক্ষমতা যে, একজন থেকে আরেক জনের মধ্যে দ্রুত ছড়িয়ে দেয়। এটা দেশে হয়তোবা আগামী দুই এক মাস স্থায়ী হতে পারে।

[৬] শিশু হাসপাতালের উপ-পরিচালক ডা.প্রবীর কুমার সরকার আরও জানান, এখন পর্যন্ত তাঁদের হাসপাতালে ১৭০ জনের মতো রোগী চিকিৎসা নিয়েছে। এই হাসপাতালেও চিকিৎসা নিতে আসা বেশির ভাগ শিশুই এসেছিল অন্য রোগ নিয়ে। যেকোনো অস্ত্রোপচারের আগে কোভিড পরীক্ষা করা হয়। তাতেও এই রোগ ধরা পড়ে কারও কারও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়