শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটিতে পরিত্যক্ত অবস্থায় লাখ টাকার টিসিবি’র পণ্য উদ্ধার

হারুনুর রশীদ:[২] চলমান লকডাউন পরিস্থিতিতে নিন্ম আয়ের মানুষজন যখন ন্যায্যমূল্যের দ্রব্যাদিরজন্য হাহাকার করছে এমনিতর পরিস্থিতিতে রাঙামাটি শহরে লক্ষ টাকার টিসিবি পণ্য উদ্ধার করেছে কোতয়ালী থানার পুলিশ। শনিবার সকালে শহরের স্টেডিয়াম এলাকায় অন্ধকারাচ্ছন্ন এলাকায় স্টেডিয়ামের সিড়ির নীচে পরিত্যক্ত অবস্থায় সয়াবিন তেল,ডাল, চিনি, ছোলা ও পেয়াজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি কোতয়ালী থানাপুলিশকে বিষয়টি অবহিত করে।

[৩] লকডাউনময় পরিস্থিতিতে টিসিবি পণ্যের জন্য স্থানীয় খেটে খাওয়া মানুষ যখন হন্যহয়ে ঘুরলেও মোট বাসিন্দাদের দুই শতাংশের ভাগ্যে টাকা দিয়েও মেলেনা ন্যায্যমূল্যেও টিসিবি পন্য। এমনিতর পরিস্থিতিতে জনগণের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ন্যায্যমূল্যের টিসিবি পন্য নির্জণ স্থানে কে-বা কাহারা টিসিবি
পন্যগুলো মজুদ করে রেখেছিলো তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছে স্থানীয়রা।এনিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন অনেকেই।

[৪] পথচারি মোঃ হানিফ জানিয়েছেন, ভোরের আলো ফোঁটার সাথে সাথেই এখানে টিসিবি লেখাবস্তায় পেয়াজ, চিনি, ডাল, ছৌলা ও সয়াবিন তেল পড়ে থাকতে দেখে অনেকেই সেখান থেকেকিছু কিছু নিয়ে যাচ্ছিলো। কিছুক্ষণের মধ্যে বিষয়টি জানাজানি হলে খেটে খাওয়ালোকজন সেখানে ভিড় জমাতে থাকে।

[৫] স্টেডিয়াম এলাকার সিড়িঁর নীচ এলাকাটি নির্জন হওয়ায় এখানে রাতের বেলায় টিসিবি পন্যগুলো মজুদ করে পরবর্তীতে সেগুলো অন্যত্র সরিয়ে নিয়ে দোকানদারদের কাছে বিক্রি করে দেওয়ার লক্ষ্য ছিলো সংশ্লিষ্ট্যদের এমন মন্তব্য করে পথচারি হানিফ জানান,হয়তো সকাল হয়ে যাওয়ায় এবং লোকজন চলে আসায়সংশ্লিষ্ট্যরা পণ্যগুলো ফেলে রেখে চলে যায়।

[৬] কোতয়ালী থানা পুলিশ সকাল ১০টার সময় ঘটনাস্থলে গিয়ে টিসিবি পন্যগুলো উদ্ধার করেথানায় নিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় দুইশো বোতল দুই লিটারসয়াবিন তেল, ৬ বস্তা ডাল, ৫ বস্তা চিনি, ২ বস্তা ছোলা ও ৪ বস্তা পেয়াঁজঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায়, নির্ধারিত মূল্য ৫শ টাকা হাতে নিয়ে আমরা দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে থেকেও সংশ্লিষ্ট্য ডিলার থেকে টিসিবি পণ্য নিতে পারিনা।

[৭] কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানিয়েছেন, আমরা স্থানীয়দেরমাধ্যমে খবর পেয়ে পন্যগুলো উদ্ধার করেছি। তবে কয়টার সময় কি পরিমান পন্য উদ্ধার হয়েছে তা সংশ্লিষ্ট এসআই জানতে পারবে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

[৮] এদিকে, রাঙামাটি শহরে টিসিবি পন্য বিক্রয়কারি ডিলার জিল্লুল মজুমদার জানিয়েছেন, শনিবার সকালে আমি টিসিবি’র পন্য উদ্ধারের খবরটি পাই। সাথে সাথে আমিগোডাউনে গিয়ে দেখি গেইটের তালা ভাঙ্গা। তিনি জানান, তার গুদাম থেকে উক্তপন্যগুলো কে-বা কাহারা চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তিনি কোতয়ালী থানা পুলিশকে অবহিত করেছেন এবং ওসিকে নিয়ে ঘটনাস্থলে গেছেন বলেও জানান।

[৯] জিল্লুল মজুমদারজানান, গত বৃহস্পতিবার তিনি প্রায় আড়াই লাখ টাকার পন্য চট্টগ্রাম টিসিবিকেন্দ্র থকে ক্রয় করে রাঙামাটিতে এনেছিলেন। শনিবার সেগুলো রাঙামাটি শহরেবিক্রি করার কথা ছিলো। তিনি আরো বলেন ,রাঙামাটিতে ৬জন ডিলার থাকলেও একমাত্র আমি জেলা প্রশাসকের অনুরোধে গত বছর করোনা মহামারী হতে পন্য সরববরাহ করে আসছি। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়