শিরোনাম
◈ আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলা একটি বিলাসবহুল প্রমোদতরী হঠাৎ ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, ৩ জনের মৃত্যু ◈ ল্যানসেট গ্লোবাল হেলথ এর রি‌পোর্ট : মার্কিন নিষেধাজ্ঞায় প্রতি বছর বিশ্বে সা‌ড়ে ৫ লাখ মানুষের প্রাণহানি ◈ অ্যাক্সিওসের দা‌বি: ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়া পাঠিয়েছে ◈ লা লিগায় জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, শি‌রোপা জ‌য়ে অ‌পেক্ষা বাড়‌লো বা‌র্সেলোনার ◈ আজ ৪ মে ২০২৬ দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম যা জানাগেল ◈ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা ◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার!

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ১০:৫০ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার আমতলীতে গাঁজা চাষি গ্রেফতার

জিয়া উদ্দিন:[২] বরগুনার আমতলীতে গাঁজা চাষী মোঃ মামুন মুসুল্লীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। শুক্রবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

[৩] নাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের মোঃ তোতা মুসুল্লীর ছেলে মামুন মুসুল্লী দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রি করে আসছিল। বর্তমানে মাদক দ্রব্যের বিষয়ে আমতলী থানা পুলিশের কঠোর অবস্থান নেওয়ায় গাঁজা সেবন ও বিক্রি বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে মামুন মুসুল্লী।

[৪] গাঁজা চাষের উদ্যোগ নেয়। গত তিন মাস পূর্বে মামুন বাড়ীর পিছনে একটি বালতিতে তিনটি গাঁজা চারা রোপন করে। ওই চারা বর্তমানে বড় গাছে পরিনত হয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদারের নেতৃত্বে এসআই মোঃ আজিজুর রহমান অভিযান চালিয়ে ওই বাড়ী থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করে ও গাঁজা চাষি মামুন মুসুল্লীকে গ্রেফতার করে।

[৫] পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়। পুলিশ শুক্রবার আসমী মামুনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

[৬] আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার বলেন, তিনটি গাঁজা গাছসহ মামুন মুসুল্লীকে গ্রেফতার করেছি। তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়