শিরোনাম
◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ◈ মা‌ছের পোনা কিন‌তে খরচ ২ কো‌টি ৯০ লাখ টাকা, সেই পোনা বাঁও‌রে ছাড়তে খরচ ৪৫ কোটি: মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায়

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৪:৫০ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজী আহমদ পারভেজ: মামুনুলকাণ্ডে বিবাহিত পুরুষগণের জন্য সহিহ ই সলামি ও আইনানুগ রুমডেটিংয়ের প্রক্রিয়া

কাজী আহমদ পারভেজ: মামুনুলকাণ্ডে বিবাহিত পুরুষগণের জন্য সহিহ ইসলামি ও আইনানুগ রুমডেটিংয়ের প্রক্রিয়াটি অত্যন্ত সুচারুভাবে উঠে এসেছে। যে সকল বিবাহিত পুরুষগণ গার্লফ্রেন্ডসহ (গার্লফ্রেন্ডের বৈবাহিক অবস্থা যাই হোক না কেন) নিভৃতে (মতান্বরে রিসর্টে) সময় কাটাতে (মতান্বরে সেক্স করতে) চান, তারা মামনুল-পদ্ধতি (মতান্বরে এমএইচ পদ্ধতি) ব্যবহার করবেন। এই এমএইচ পদ্ধতির ধাপসমুহ : [১] স্ত্রীর এনআইডির কপি সঙ্গে রাখা। সফট কপি ফোনে থাকলেও হবে।

[২] গার্লফেন্ড যেন নেকাব পরিহিত থাকেন, সেটা নিশ্চিত করা। চলমান করোনা মৌশুমে ওভারসাইজড মাস্ক দিয়ে ঠেকার কাজ চালানো সম্ভব।

[৩] পর্যাপ্ত ক্যাশটাকা সঙ্গে রাখা। ক্রেডিট কার্ড ব্যবহার করাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। চেক-ইন ধাপসমূহ: [৪] নিজে ড্রাইভ করে গার্লফ্রেন্ডসহ রিসর্টে পৌছানো।

[৫] গাড়ি থেকে নামার আগেই গার্লফ্রেন্ডের নেকাব আবৃত হওয়াটা নিশ্চিত করা।

[৬] চেক-ইন কাউন্টারে নিজ ও প্রকৃত স্ত্রীর নামে রুম নেওয়া। প্রয়োজনে প্রকৃত স্ত্রীর এনআইডি ব্যবহার করেই তা করা। (নেকাবের উপযুক্ত ব্যবহারে ধরা না পড়ার জন্য সালাফিদের শুকরিয়া আদায় করা)।

[৭] চেক-ইন শেষ করে রুমে চলে যাওয়া। বিপত্তির ক্ষেত্রে করনীয় : [৮] গার্লফ্রেন্ডকে শরিয়ত মোতাবেক বিবাহ করা নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা। তবে প্রকৃত স্ত্রীর নাম, ঠিকানা, পিতার নামই বলা। গার্লফ্রেন্ডকেও সেগুলা শিখিয়ে দেওয়া। ভুলভাল হলে, প্রশ্নকারিকে বলা আপনারে কেন বলবো?

[৯] স্ত্রীকে ফোন করে দ্বিতীয় বিবাহের কথা জানা আছে এটা বলতে উদ্বুদ্ধ করা।

[১০] স্থানীয় কওমি মাদ্রাসা সমূহে ফোন করে হেফাজতি নেতৃবৃন্দকে জানানো যে, আমি একটি সহিহ মামনুল ক্রাইসিসে আক্রান্ত, ভাঙ্গচুর করে আমাকে উদ্ধার করুন।

[১১] নাম্বারের জন্য কিছু হাদিয়া ধার্য হলে পরে সেটা পরিশোধ করে দেওয়াবিশেষ দ্রষ্ঠব্য: [ক] ডেটিং-এর এই এমএইচ পদ্ধতিটা কপি রাইটেড। তাই কেউ ইহা ব্যবহার করিলে ইহার মালিককে দাবিকৃত ইউজ-ফী (মতান্বরে হাদিয়া) প্রদানে বাধ্য থাকিবেন। [খ] পরিস্থিতি নরমালাইজ করার জন্য পরবর্তিতে যদি ফতোয়া দেওয়া, ফেসবুক-লাইভ, সেলিব্রিটি টক এর আয়োজন করতে হয়, সেজন্য, কতোটা আয়োজন, কারা কারা ইনভলবড সেই ভেদে পৃথক চার্জ দিতে হইবে। নিরাপদে ডেটিং করুন। আপনাদের সমর্থনে সুশীলদের ফ্রি লিপ-সার্ভিস তো থাকবেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ