শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৯:১৭ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে পকেটে রাখা সিম্ফনি মোবাইল বিস্ফোরিত হয়ে এক যুবক দগ্ধ

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে পকেটে রাখা মোবাইল বিস্ফোরিত হয়ে আগুনে দগ্ধ হয়েছেন সুজন হোসেন (২৬) নামে এক যুবক।

[৩] বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ওই যুবক উপজেলার চাপালী গ্রামের মৃত কলম আলীর ছেলে।

[৪] সুজন হোসেনের বন্ধু মোবারক হোসেন জানান, চাপালী স্কুল মাঠে বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছিলাম। এরপর হঠাৎ সুজনের পকেটে থাকা সিম্ফোনি বাটন ফোন বিস্ফোরিত হয়। সাথে সাথে আগুন ধরে যায়। এরপর পাশের দোকানে থাকা পানি দিয়ে আগুন নেভানো হয়। এরপর তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

[৫] কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা বিশ্বাস জানান, হাটুর উপরে আগুনে দগ্ধ হয়ে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়