শিরোনাম
◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ ◈ বাণিজ্য চুক্তিতে স্বচ্ছতা আছে, গোপন কিছু নয়: মার্কিন রাষ্ট্রদূত ◈ সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাব-রেজিস্ট্রার জাকিরের

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা সচেতনতায় মাঠে নারী বাইকার

ডেস্ক নিউজ: শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামুলক র‌্যালি, মাস্ক বিতরণ ও মাস্ক পরিহিতদের শুভেচ্ছা জানিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে গিয়ে এই নারী বাইকাররা সর্বস্তরের মানুষের মাঝে সচেতনা বৃদ্ধির চেষ্টা করেন। ওমেন্স বাইকার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিনাজপুরবাসী।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ওমেন্স বাইকার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লায়লা আরজু মান্দ বানু, সহ-সভাপতি সেতেরা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, কোষাধ্যক্ষ বিলকিস, প্রচার সম্পাদক সুমনা শারমিন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বোর্ড সদস্য বনানী, রেবেকা মাসুদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, করোনাভাইরাস সচেতনতাই পারে রক্ষা করতে। স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। বাহিরে বের হলেই মাস্ক পড়ে বেড় হতে হবে সকলকে। সূত্র: সময় টিভি, জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়