শিরোনাম
◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছর ইরানের প্রবৃদ্ধি হবে আড়াই শতাংশ বলছে আইএমএফ

রাশিদ রিয়াজ : ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক ‘ম্যানেজিং ডিভারজেন্ট রিকভারিস’ প্রতিবেদনে বলেছে গত বছরের তুলনায় ইরানের প্রবৃদ্ধি আরো এক শতাংশ বৃদ্ধি পাবে। গত বছর আইএমএফ’র হিসেবে ইরানের প্রবৃদ্ধি ছিল দেড় শতাংশ। ইরানের প্রবৃদ্ধি পশ্চিম ও সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। এবছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৬ এবং আগামী বছর তা ৪.৪ শতাংশ হবে বলে পূর্বাভাসে বলছে আইএমএফ। আইএমএফ আরো বলছে যেসব দেশে টিকাদান কর্মসূচি দ্রুত এগিয়ে যাচ্ছে সেসব দেশের অর্থনীতি কোভিড মহামারীতে দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হবে। কারণ টিকাদান কর্মসূচি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি শুরু করা সম্ভব হবে। এদিকে আইএমএফ’র প্রতিবেদনে বলা হয়েছে ইরানে মুদ্রাস্ফীতি ছিল গত বছর ১.৯শতাংশ বৃদ্ধি পেয়েছে যা ২০১৯ সালে সাড়ে ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন বলছে আগামী বছর মুদ্রাস্ফীতি হ্রাস পাবে সাড়ে ২৭ শতাংশ। গতবছর ইরানের এ্যাকাউন্ট ব্যালান্স প্রবৃদ্ধির মাইনাস শূন্য দশমিক ৭ শতাংশ হলেও তা এ বছর ১.২ শতাংশে উন্নীত হবে। তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়