শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে ৬৮ কেজি গাঁজাসহ আটক ৩

সৌরভ ঘোষ: [২] কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে উদ্ধারকৃত গাঁজাসহ নাগেশ্বরী থানা পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

[৩] গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নেওয়াশী ইউনিয়নের গাগলা গ্রামের রাজেন এর ছেলে রঞ্জিত (৩৫), একই গ্রামের মানিক এর ছেলে শাহ আলম (৩৮) ও একই এলাকার নুর ইসলাম এর ছেলে বাবু মিয়া (২৮)।

[৪] পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর রাতে মাদক কারবারির একটি দল উপজেলার ডায়নার পার হতে কালিগঞ্জ নৌকা ঘাটে যাওয়ার পথে কুকুরের ঘেউ ঘেউ শব্দে স্থানীয়রা মাদক কারবারিদের উপস্থিতি টের পায়। পরে স্থানীয়রা মাদক কারবারিদের দলকে ধাওয়া দিলে ৩ জন ব্যতিত বাকিরা পালিয়ে যায়। এতে স্থানীয়রা ওই তিন জন মাদক কারবারিকে আটক করে তাদের সঙ্গে থাকা পাঁচটি বস্তায় ৬৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে পাঁচটি বস্তায় ৬৮ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবারিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

[৫] নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার কৃত আসামীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়