শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০২:৪৯ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবীতে মানববন্ধন

সাদ্দাম হোসেন: [২] “স্বাস্থ্যবিধি মানবো, দোকানপাট খুলবো” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুব শিঘ্রই সরকারী কোন নির্দেশনা না আসলে মানববন্ধনে বক্তারা আগামী শনিবার থেকে জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলার হুশিয়ারী দেন।

[৩] জেলার সকল ব্যবসায়ীদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে শহরের চৌরাস্তায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

[৪] ঠাকুরগাঁও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি হাবিবুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী কল্যান সোসাইটির সভাপতি ফরিদুল ইসলাম, সাধারন সম্পাক মামুনুর রশিদ, সহ সভাপতি আব্দুস সালাম, বিসিক শিল্প ও মালিক সমিতির সাধারন সম্পাদক খলিলুর রহমান, হোটেল ও রেস্তোরা মালিক সমিতির সভাপতি অতুল রায়, জেলার চেম্বার অব কমার্সের পরিচালক এস এম শাওন চৌধুরী, জামাল হোসেন প্রমুখ।

[৫] এসময় বক্তারা বলেন, গত বছর লকডাউনের সময় সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রণোদনা দেবার কথা থাকলেও সঠিকভাবে সকলে সে প্রণোদনা পাননি। সামনে ঈদ আসছে। এ সময়টার দিকে আমরা ব্যবসায়ীরা সারা বছর তাকিয়ে থাকি। সরকার এখনো কোন প্রণোদনার ঘোষণা দেয়নি।

[৬] এ অবস্থায় লকডাউনে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে বড় ব্যবসায়ীরাতো ক্ষতিগ্রস্থ হবেই, মাঝারি ও ছোট ব্যবসায়ীরা পথে বসে যাবে। তাই আগামী শনিবার থেকে আমরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য হবো। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়