শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০১:৫৭ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশ ও পাকিস্তানকে কেনো ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, জানতে চান ব্রিটিশ এমপিরা

আসিফুজ্জামান পৃথিল: [২] ৯ এপ্রিল থেকে এই লাল তালিকা কার্যকর করতে যাচ্ছে লন্ডন। আগে থেকেই বিশেষজ্ঞদের এক অংশ সন্দেহ করছেন, বর্ণবাদের কারণে বাংলাদেশ ও পাকিস্তানকে এই তালিকায় রাখা হয়েছে। কারণ খোদ যুক্তরাজ্যের তুলনায় এই ২ দেশে করোনার সংক্রমণ অনেক কম। চিঠিটি লিখেছেন, অল পার্টিস পার্লামেন্টারি গ্রুপ অব পাকিস্তানের-এএপিজি চেয়ার ইয়াসমিন কুরেয়শি। এতে লেবার ও কনজারভেটিভ এমপিরা।

[৩] চিঠিতে বলা হয়েছে, ‘এই দেশগুলোকে লাল তালিকার অন্তর্ভুক্ত করায় বহু ব্রিটিশ নাগরিক ক্ষতির মুখে পড়বেন। যুক্তরাজ্যে প্রায় ১১ লাখ ব্রিটিশ পাকিস্তানি ও বিপুল পরিমাণ ব্রিটিশ বাংলাদেশি রয়েছে। অনেকেই বহু বছর ধরে নিজ পরিবারের সদস্য, বিশেষত বয়স্কদের দেখতে পাননি। অনেকে নিজ দেশে গিয়েছিলেন, তাদের আগে থেকেই রিটার্ন টিকেট কেনা হয়েছিলো। যুক্তরাজ্য থেকে এই দুই দেশে আসতে বা যেতে ২ হাজার পাউন্ডের মতো খরচ হয়।’

[৪] এই চিঠিতে বলা হয়েছে সঠিক ডাটা ব্যবহার না করে এই রেড লিস্ট তৈরি হয়েছে। প্রতি মিলিয়নে এই ২ দেশে আক্রান্তের সংখ্যা যুক্তরাজ্যের চেয়ে অনেক কম। বরং পশ্চিমা দেশগুলোকে এই তালিকায় রাখলে প্রশ্ন উঠতো অনেক কম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়