শিরোনাম
◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন যেসব মন্ত্রী-উপমন্ত্রীরা

জেরিন আহমেদ: [২] দেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে শুরু হয়।

[৩] সকালে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক করোনার দ্বিতীয় ডোজ টিকা নেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দ্বিতীয় ডোজ টিকা নেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন।

[৪] এছাড়া তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এদিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেন। টিকা নিয়ে পলক বলেন, যারা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিন সনদ দেয়ার পাশাপাশি ভ্যাকসিন পাসপোর্ট দেয়ারও প্রস্তুতি চলছে।

[৫] গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঁচজনকে টিকা দেওয়া হয়।

[৬] স্বাস্থ্য অধিদফতর সূত্র মতে, টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন।

[৭] আর যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ ও নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন।

সময় টিভি, ডিবিসি নিউজ, বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়