শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৮:২৬ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার করোনা পজেটিভ নির্মাতা চয়নিকা চৌধুরী

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাট‌্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। গত ৫ এপ্রিল তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। রাইজিংবিডি

চয়নিকা চৌধুরী বলেন—‘এখন শুধু সর্দি আছে। এছাড়া জ্বর, কাশি, মাথা ব‌্যথা বা শ্বাস কষ্ট নেই। আগামীকাল চেস্ট স্ক‌্যান করাব। তারপর বুঝতে পারব কি অবস্থা। তবে আমি আশাবাদী, আমার কোনো সমস‌্যা হবে না। আমি ভালোই থাকব। কারণ সৃষ্টিকর্তার রহমত ও এত মানুষের ভালোবাসা বিফলে যেতে পারে না।। সবাই আমার জন‌্য দোয়া করবেন।’

এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক আয়াজের তত্ত্বাবধানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন চয়নিকা চৌধুরী। প্রতিদিন তার সঙ্গে যোগাযোগ রাখছেন।

সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে চয়নিকা চৌধুরী বলেন, ‘আসলে সময়টা খুব খারাপ যাচ্ছে। যারা বের হচ্ছেন তারা যেন মাস্ক না খুলেন। মাঝেমাঝি আমিও মাস্ক খুলে ফেলি। কিন্তু এটা ভুল। অনেক পরিবারের একজন সদস‌্য কোভিড-১৯ আক্রান্ত হচ্ছেন। কিন্তু অন‌্য সদস‌্যরা কোভিড-১৯ পরীক্ষা করান না। বরং তারা আইসোলেশনে না থেকে বাইরে চলে যান। এই মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর। এজন‌্য আমরা বেশি ভুগছি। আমি মনে করি, এ বিষয়ে সবার সচেতন হওয়া জরুরি।’

অন‌্যদিকে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর রাইজিংবিডিকে বলেন, ‘নির্মাতা চয়নিকা চৌধুরী দিদি করোনায় আক্রান্ত হয়েছেন। সবাই দিদির সুস্থতার জন্য দোয়া করবেন।’

শোবিজ অঙ্গনের অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তালিকায় রয়েছেন—বরেণ‌্য অভিনেতা-নির্মাতা আবুল হায়াত। তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার (৬ এপ্রিল) বাসায় ফিরেছেন তিনি। প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার করোনা পজিটিভ। এছাড়াও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি, গাজী রাকায়েত, চিত্রনায়ক রিয়াজ, শামীমা তুষ্টি প্রমুখ।

  • সর্বশেষ