শিরোনাম
◈ নতুন বিধিমালা: খাদ্য ব্যবসায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লাইসেন্স বাধ্যতামূলক ◈ ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ◈ রূপপুরের রুশ নাগরিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ট্রাকচালকের সহকারী ◈ ৮ প্রকল্পে একনেকের সবুজ সংকেত, ব্যয় ১৪ হাজার কোটি টাকা ◈ বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ ◈ এবার সেই জামায়াত নেতার ইস্যুতে আরেক অডিও ভাইরাল ◈ বাংলাদেশের পাসপোর্টে সামান্য অগ্রগতি, ভ্রমণ সুবিধা এখনো সীমিত ◈ বস্ত্রখাতের উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ ইরানে মার্কিন হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম ◈ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস হওয়ার আশঙ্কা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১১:০৪ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘১৩ এপ্রিল রোজা শুরু’

ডেস্ক রিপোর্ট: আগামী ১৩ এপ্রিল থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এদিন থেকে মাসব্যাপী রোজা রাখবেন বিশ্বের কোটি কোটি মুসলমান।

হিজরি পঞ্জিকা অনুসারে আগামী সপ্তাহেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন রোজাদাররা। এরই মধ্যে, রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা।

এর আগে গত ২১ মার্চ চলতি বছরে রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

১৩ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪২ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। এরপর ২১ মার্চ গণমাধ্যমে এ চিঠি পাঠায় ইসলামিক ফাউন্ডেশন।

সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ১৫ মিনিট ও ইফতারির সময় ৬টা ২৩ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলেও উল্লেখ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়