শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৯:১৪ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুপুর ১২ থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চান ব্যবসায়ীরা, প্রধানমন্ত্রীর বরাবর খোলা চিঠি

বাশার নূরু: [২]পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে ও ঢাকা মহানগরের সকল মার্কেট, শপিং মল, বিপণী বিতান প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি।

[৩] বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো এক খোলা চিঠিতে এ দাবি জানানো হয়।

[৪] চিঠিতে বলা হয়, ‘লকডাউনের সময়সীমা বৃদ্ধি পেলে আমাদের ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হবে। আজকে অনেক ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী ঠিকমতো বাজার করে তাদের পরিবার-পরিজন নিয়ে দু’বেলা দু’মুঠো ভাত খেতে পারছেন না। আজ তাদের কাছে নগদ টাকার বড়ই অভাব। কারণ, প্রায় সব ক্ষুদ্র-মাঝারী ব্যবসায়ী পহেলা বৈশাখ এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও ব্যাংক ইত্যাদি জায়গা থেকে লোন এনে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সংগ্রহ করেছেন। এখন তাদের দাঁড়াবার কোথাও জায়গা নেই।’

[৫] চিঠিতে আরও বলা হয়েছে, ‘ব্যবসায়ীদের দুঃখ-কষ্টের অবসান ঘটিয়ে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খুলে দেওয়ার অনুরোধ করছি।’

  • সর্বশেষ