শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর দারাজ

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর হলো ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। বুধবার, ৭ এপ্রিল, থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এ প্রতিষ্ঠান।

[৩] আগামী সিরিজ থেকে জাতীয় দল, ‘এ’ দল ও যুব দলের কিটের ওপর দেখা যাবে দারাজের লোগো। আর এর সহযোগী প্রতিষ্ঠান হাংরিনাকি হবে দলের কিটস পার্টনার।

[৪] বাংলাদেশ ক্রিকেটে দারাজকে স্বাগত জানিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক করতে পেরে বিসিবি আনন্দিত। দারাজকে ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তাদের ব্র্যান্ডকে যুক্ত করার জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়