শিরোনাম
◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান ◈ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ◈ স্টুডেন্ট ভিসাধারীদের জন্য কঠোর সতর্কতা যুক্তরাষ্ট্র দূতাবাসের

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সত্য কথা বলতে জীবন দিয়ে দেবো, তবুও ঈমান বিক্রি করবো না: মামুনুল হক

মিনহাজুল আবেদীন: [২] বুধবার (৭ এপ্রিল) ইসলামিক ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, কোরআন ও সুন্নাহর বিরোধী কার্যক্রম যেখানে চলবে, সেখানেই হেফাজতের বজ্রকণ্ঠ গর্জে উঠবে। মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামবো। তবু ইসলাম বিরুদ্ধে কোনও কার্যক্রম হতে দেয়া হবে না।

[৩] যুগ্ম মহাসচিব বলেন, গর্দান কাটতে পারে। তবু হেদায়েতের পথ থেকে হেফাজতের কেউ সরে দাঁড়াবে না।

[৪] তিনি বলেন, কাদিয়ানীদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে হবে। তারা মুসলিম নামধারী হিসেবে ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দিচ্ছে। যতক্ষণ আমাদের ঈমানের দাবি আদায় না হবে, ততক্ষণ আমরা মাঠ থেকে পিছপা হবো না।

[৫] তিনি আরও বলেন, মানুষের হক নষ্ট করে কাদিয়ানীদের দোসর হিসেবে অনেকে কাজ করছে। খতমে নবুওয়্যাত নিয়ে টানা হেচড়া করার চেষ্টা করছে। এদের দমনে, শাহাদতের রক্ত দেয়ার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামতে প্রস্তুত আছি। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়