শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করায় যুবক গ্রেপ্তার

মঈন উদ্দীণ: [২] বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিকৃত ছবি পোস্ট করায় এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী দামকুড়া থানা পুলিশ।

[৩] এ ব্যপারে হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান বাদল দামকুড়া থানায় একটি মামলা করেন। মঙ্গলবার পবা উপজেলার হরিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ফিরোজ কবির (২৩) দামকুড়া থানার সোনাইকান্দির মৃত সাদেক আলীর ছেলে।

[৪] মামলার বাদি সাইদুর রহমান বাদল বলেন, হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজুল আবেদীন নান্নুর কাছে বিষয়টি জানতে পারি। সে আমাকে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করে। শুধু তাই নয়, বিকৃত ছবিও দেয়া হয়েছে।

[৫] অভিযুক্ত ফিরোজ কবিরকে জিজ্ঞাসা করলে সেও স্বীকার করে এগুলো তার এবং সে প্রচার ও প্রকাশ করে।দামকুড়া থানা ওসি বলেন, গত ২ এপ্রিল ফিরোজ কবির তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করে তাঁদের বিকৃত ছবি প্রকাশ করে। এ বিষয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়