শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৯:৪৬ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে করোনার টিকা নিয়ে গুরুতর অসুস্থ শিক্ষকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: বাগেরহাট শহরের জাহানাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক মোহাহিদুল ইসলাম (৩০) করোনার টিকা নিয়ে গুরুতর অসুস্থ্য হয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা গেছেন। নিউজ২৪

শিক্ষক মোহাহিদুল ইসলাম গত ২২ মার্চ বাগেরহাট সদর হাসপাতাল থেকে করোনার টিকা নেন।

এরপর তার শরীরের তীব্র জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে দুদিন পর তাকে বাগেরহাট সদর হাসপাতাল ভর্তি করা হয়। বাগেরহাট সদর হাসপাতালে তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে তাকে ৩০ মার্চ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

করোনাকালে স্কুল বন্ধ থাকায় শিক্ষক মোহাহিদুল ইসলাম দৈনিক আমাদের বাংলা নামে একটি পত্রিকায় বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, বাবা-মা, এক বোন ও এক ভাই রেখে গেছেন।

শিক্ষক মোহাহিদুল ইসলামের ছোট বোনের স্বামী যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো. ইয়ামিন আলী জানান, বাগেরহাট সদরের ডেমা কারামতিয়া ফাজিল মাদ্রাসা মাঠে বাদ আছর নামাজে জানাজা শেষে মোহাহিদুল ইসলামকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন করিব জানান, বাগেরহাট শহরের জাহানাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোহাহিদুল ইসলাম করোনার টিকা নিয়ে গুরুতর অসুস্থ্য হয়ে মৃত্যুর বিষয়টি জেলা স্বাস্থ বিভাগ খতিয়ে দেখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়