শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ১১:৩৪ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ১১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে জাল টাকা তৈরীর ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬

ফিরোজ আহম্মেদ: ঝিনাইদহ র‌্যাব- ৬ গোপন সংবাদের ভিক্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার থেকে জাল টাকা তৈরীর সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে জাল নোট সহ গ্রেপ্তার করেছে।

র‌্যাব -৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক কমান্ডার কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ সেকেন্ড ইন কমান্ডার সোহেল পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় অভিযানে যায়। সে সময় আব্দুল্লাহ কফি হাউজের সামনে থেকে জাল নোট তৈরীর সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত হল চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী মধ্যপাড়ার শাহআলম মল্লিকের ছেলে মোস্তাফিজুর রহমান মিলন(৩২), হানুরবাড়িাদি গ্রামের মেছের আলীর ছেলে মোফাজ্জেল হোসেন মোফা(২৪) ও ডিঙ্গেদাহর শাহবুল মালিতার ছেলে খায়রুল ইসলাম বাসার(২৪)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়