শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০২:১৯ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লির কোচ পন্টিং বললেন,এবার আমরাই আইপিএল শিরোপা জিতবো

স্পোর্টস ডেস্ক : [২] আসছে ৯ এপ্রিল মাঠে গড়াচ্ছে এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। উদ্বোধনী দিনে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। পরদিন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিট্যালস।

[৩] এখনও পর্যন্ত আইপিএলের শিরোপা জেতা হয়নি দিল্লি ফ্র্যাঞ্চাইজির। নাম বদলে দিল্লি ডেয়ারডেভিলস থেকে দিল্লি ক্যাপিট্যালস হওয়ার পরেও মেলেনি ভাগ্যের ছোঁয়া। তবে গত দুই মৌসুমে তাদের পারফরম্যান্সের উন্নতি হয়েছে তা মানতেই হবে। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত টানা ছয় মৌসুম প্রথম রাউন্ডেই বাদ পড়ে গিয়েছিল দিল্লি। এরপর ২০১৯ সালের আসরে সেরা চারে ওঠে তারা। আর গতবছর আরব আমিরাতে হওয়া আইপিএলে স্বপ্নভঙ্গ হয়েছে ফাইনালে পৌঁছে, মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হেরে।

[৪] তবে এবার আর সেই ভুল হবে না বলে আত্মবিশ্বাস রয়েছে দিল্লি হেড কোচ রিকি পন্টিংয়ের। তার স্পষ্ট বিশ্বাস, এবার আইপিএলের শিরোপা জিতবে দিল্লি ক্যাপিট্যালসই। ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন পন্টিং।
তার ভাষ্য, আমি মনে করি, আমরা এবার আইপিএল জিতবো। এটা পরিষ্কার। গত কয়েক মৌসুমের রেকর্ডও এ কথাই বলবে। এটা (শিরোপা) জিততেই খেলোয়াড়রা এসেছে, আমিও এখানে এ কারণেই আছি। আমাদের আজকেও কথা হয়েছে এবং সবাই জেতার কথাই বলেছে বারবার। - ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়