শিরোনাম
◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ ◈ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান ◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না!

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালবৈশাখী ঝড়ে গোপালগঞ্জে কৃষকদের কয়েক কোটি টাকার ক্ষতি

এস এম সাব্বির :[২] কালবৈশাখী ঝড়ে সারা বছরের খাবার যোগানের স্বপ্ন শেষ হয়ে গেছে গোপালগঞ্জের শত শত কৃষকের। তারা এখন চিন্তায় কীভাবে যোগান হবে সারা বছরের খাবারের। কীভাবেই বা চলবে সংসার। ধার দেনা, ব্যাংক লোন ও ঋণ নিয়ে এসব কৃষকরা তাদের জমিতে ধানের আবাদ করেছিলেন।

[৩] টুঙ্গিপাড়া উপজেলার শেফালী বিশ্বাস, অপর্ণা রানী খান, দয়ানন্দ ঘরামী, জুড়ান বিশ্বাস, সুরেশ সেন, চিত্তরঞ্জন ঘরামী, দেবাশিষ মণ্ডলসহ অনেকে জানান, রাতে গ্রামের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। কয়েক মিনিটের গরম বাতাসে তাদের জমির ধানের শীষ শুকিয়ে সাদা হয়ে গেছে।

[৪] এক ছটাক ধানও ঘরে তুলতে পারবেন না। সারা বছর পরিবার পরিজন নিয়ে কী খাবেন তার চিন্তা করছেন।জেলার ১০ ইউনিয়নে এ ঘটনা ঘটায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। খবর পেয়ে কৃষি বিভাগ ইতিমধ্যে ক্ষতির পরিমাণ নিরুপণে মাঠে নেমেছে।

[৫] গোপালগঞ্জ কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে এ বছর ৭৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এসব জমিতে এখন ধানের ফ্লাওয়ারিং স্টেজ চলছে।

[৬] কিন্তু হঠাৎ করে রাতে জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া, তাড়াইল, পাকুরতিয়া, লেবুতলা, বর্ণি, কুশলী, পাটগাতী, বরইহাটি ও গোপালপুর, কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা, আমতলী, তালপুকুরিয়া, কান্দি, পিঞ্জুরী, হিরণ ও আমতলী, কাশিয়ানী উপজেলার রাতইল ও সদর উপজেলার চর মানিদাহ গ্রামের উপর দিয়ে কাল বৈশাখীর ঝড়ের সঙ্গে প্রবাহিত হয় গরম হাওয়া।

[৭] পরে কৃষকেরা তাদের জমিতে গিয়ে দেখেন সব ধান সাদা হয়ে গেছে। ক্ষেতের উঠতি বোরো ধানের শীষে যে গুলোতে কেবল ‘দুধ’ এসেছে সেই ধানের শীষ সব চিটায় পরিণত হয়ে সাদা বর্ণ ধারণ করেছে।

[৮] যেসব জমিতে ধানের ফ্লাওয়ারিং হচ্ছে সে সব জমির ধান গরম বাতাসে পুড়ে সাদা হয়ে গেছে। এতে উৎপাদনের প্রায় শতকরা বিশ ভাগ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আর এতে জেলার শত শত কৃষক কয়েক কোটি টাকার ক্ষতির সম্মূখীন হয়েছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়