শিরোনাম
◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জর্জ ফ্লয়েডের ঘাড়ে চেপে বসা পুলিশের নীতির সুস্পষ্ট লঙ্ঘন, আদালতে বললেন মিনিয়াপোলিশ পুলিশ প্রধান

রাশিদুল ইসলাম : [২] আদালতে জর্জ ফ্লয়েডের ওপর ঘাড়ে চেপে বসার পর পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিনের বিরুদ্ধে আনীত হত্যা মামলার শুনানিতে মিনিয়াপোলিশ পুলিশ প্রধান মেডারিয়া অ্যারাডোন্ডো বলেন ওভাবে ৯ মিনিটেরও বেশি সময় ঘাড়ে চেপে বসা পুলিশের ডেপথ নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এবং এভাবে ঘাড়ে চেপে বসার বিষয়টি ডেরেকের প্রশিক্ষণের অংশ ছিল না। আরটি।

[৪] গত মে মাসে জর্জ লয়েডের ঘাড়ে পুলিশ কর্মকর্তা ডেরেক ওভাবে চেপে বসেন। এ হত্যা মামলার শুনানির ষষ্ঠদিনের স্বাক্ষ্যদানে মিনিয়াপোলিশ পুলিশ প্রধান বলেন এভাবে ঘাড়ে চেপে বসা অবশ্যই আমাদের মূল্যবোধ ও নীতিমালার অংশ নয়।

[৫] মিনিয়াপোলিশ পুলিশ প্রধান আরো বলেন যখনি ফ্লয়েড বাধা দেয়নি তখনি ডেরেকের উচিত ছিল তার ওপর থেকে সরে দাঁড়ানো। আর ফ্লয়েড মৌখিকভাবেও তাকে বারণ করছিলেন তার ঘাড়ে চাপ প্রয়োগ না করতে।

[৬] মিনিয়াপোলিশ পুলিশ প্রধান বলেন সকল পুলিশ কর্মকর্তার উচিত এভাবে ঘাড়ে চেপে বসা থেকে বিরত থাকা। এধরনের পরিস্থিতিতে কারো ঘাড়ে চেপে বসার উপযুক্ত এমন মনোভাবের সঙ্গে আমি একমত নেই।

[৭] তিনি বলেন এধরনের পরিস্থিতিতে ডেরেকের এমন আচরণ মাত্র কয়েক সেকেণ্ড স্থায়ী হওয়া যৌক্তিক হতে পারত। কারণ তার সঙ্গে অন্যান্য পুলিশ কর্মকর্তারাও ফ্লয়েডকে আটকের চেষ্টা করছিলেন। এবং ফ্লয়েডও কোনো সাড়া দিচ্ছিলেন না, কোনো শব্দ করছিলেন না।

[৮] মেডারিয়া অ্যারাডোন্ডো আদালতে অভিযোগ করেন ফ্লয়েড গুরুতর আহত হওয়া সত্ত্বেও তৎক্ষণিক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়নি, সে ব্যবস্থা সেখানে ছিল এবং এটি পুলিশের নীতিমালার পরিপন্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়