শিরোনাম
◈ মালয়েশিয়া যাত্রাকালে বিমানে যাত্রীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ সিজেপি’র এক মাস: ‘আমাদের কথা শুনছে মানুষ’ ◈ বজ্রপাতে তিন মাদ্রাসাশিক্ষার্থীসহ সারাদেশে নিহত ১১ ◈ প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর, বন্দিদের মুক্তিতে কূটনৈতিক তৎপরতার আশ্বাস ◈ নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে ◈ বাংলাদেশ-ভারত সীমান্তে বিজেপির জয়ে উদ্বেগ বাড়ছে ◈ মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কুয়ালালামপুরে উষ্ণ অভ্যর্থনা ◈ সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু ◈ ডিগ্রি আছে, চাকরি নেই: বাংলাদেশে কেন বাড়ছে শিক্ষিত বেকার ◈ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ১০:১০ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এই প্রথম ৩ পুরুষাঙ্গ নিয়ে শিশুর জন্ম

হ্যাপি আক্তার: [২] পৃথিবীর ইতিহাসে এই প্রথম তিনটি পুরুষাঙ্গ নিয়ে ভূমিষ্ঠ হলো শিশু। বিষ্ময় শিশুকে ঘিরে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে চিকিৎসক মহলে। তাঁর অস্ত্রোপচারের বিষয়টি স্থান পেয়েছে শীর্ষক মেডিকেল জার্নালে।

[৩] ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এর খবরে উল্লেখ করা হয়েছে যে, ইরাকের বাগদাদের দুহকে শিশুটির জন্ম হয়। জন্মের পর প্রথম দিকে তাঁর তেমন কোনও শারীরিক সমস্যা ছিলো না কিন্তু যখন তার তিন মাস বয়স তখন থেকে তার পুরুষাঙ্গে সমস্যা শুরু হয়। শিশুটির বাবা-মা তাকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। তারপরেই বিষ্ময়ের শুরু।

[৪] চিকিৎসক দলের প্রধান শাকির সালিম জাবালির বক্তব্য অনুযায়ী, এক রাতে শিশুটির মা ও বাবার নজরে আসে মূল পুরুষাঙ্গে পাশে রয়েছে দুটি অতিরিক্ত মাংশপিণ্ড। তারপরই ডাক্তারের কাছে নিয়ে আসেন তারা। যার একটি স্বাভাবিক পুরুষাঙ্গের ঠিক পাশ দিয়ে গজিয়ে উঠেছিল এবং অপরটি অণ্ডকোষের নিচ থেকে তৈরি হয়েছিল। ক্রমশ ফুলে উঠছিল সেই মাংসপিণ্ড।

[৫] ডাক্তাররা পরীক্ষা করে দেখেন, মূল অঙ্গটি কাজ করছে, বাকি দুটির সেরকম কোনো কার্যক্ষমতা নেই। তখনই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত শিশুটির শরীরে কোনো সমস্যা দেখা দেয়নি।

[৬] চিকিৎসকরা জানিয়েছেন, একটি গজাচ্ছে প্রধান পুরুষাঙ্গের গোড়া থেকেই, আর একটি বের হচ্ছে মূত্রথলির তলার দিকে। তবে নতুন দুটি জননাঙ্গ বাদ দিতে হবে কারণ, তাতে কোনো মূত্রনালি জন্মায়নি।

[৭] ইরাকের চিকিৎসকরা এই ঘটনায় আরও বেশি আশ্চর্য হয়েছেন এই কারণে, শিশুটি যখন মায়ের গর্ভে ছিল, মা কোনও ওষুধ খাননি। এমনকি পরিবারের ইতিহাসেও কারও কোনও জিনগত ত্রুটি নেই বলেই জানায় পরিবারের সদস্যরা।

[৮] তিনটি পুরুষাঙ্গ বিরল শারীরিক ত্রুটি। যা ৫-৬ মিলিয়ন শিশুর মধ্যে একজনের শরীরে দেখা যায়। এই শিশুই প্রথম, যার বিষয়টি সরকারিভাবে নথিভুক্ত হলো। তবে বাকি দুটি পুরুষাঙ্গ কার্যকরী না হওয়ায় সেই দুটিকে অস্ত্রপচারের পরে বাদ দেওয়া হয়।"

[৯] উল্লেখ্য, ২০১৫ সালে আরও এক শিশু তিনটি পুরুষাঙ্গ নিয়ে জন্মেছিল। তবে সেই শুশুর কথা মেডিকেলের কোনও জার্নালে নথিভুক্ত হয়নি।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়