শিরোনাম
◈ বিশ্বকাপ দলে ফেরার সুযোগ এলো নেইমারের কাছে ◈ আন্তর্জাতিক ফুটবল থে‌কে বিদায় নি‌লেন ইং‌লিশ ফুটবলার কাইল ওয়াকার ◈ ডিজেল ভারত থেকে কতটুকু আসে, আর কত দেশ থেকে আমদানি হয়? ◈ বিশ্বে শুরু হয়েছে জ্বালানি যুদ্ধ, বাংলাদেশ কিছুটা স্বস্তিতে ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০১:১৯ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মদের লোগো নিয়ে খেলবেন না মঈন, অস্বীকার চেন্নাই সুপার কিংসের

স্পোর্টস ডেস্ক: একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবেই মঈন আলিকে ক্রিকেট বিশ্বের সবাই চিনে থাকেন। ইংল্যান্ড দলে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে খেললেও কখনও ইসলামে নিষিদ্ধ কোনো কাজে জড়ান না এই অলরাউন্ডার।

ইসলামে অ্যালকোহল জাতীয় পানীয় পান ও কোনো ধরনের প্রচারণা নিষিদ্ধ। তাই দলের স্পন্সরশিপ থাকলেও জার্সিতে মঈন অ্যালকোহল বা মাদক সংশ্লিষ্ট কোনো কোম্পানির লোগো ব্যবহার করেন না।

আইপিএলে এবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে (সিএকে) খেলবেন মঈন। খেলা শুরুর আগেই তিনি জানিয়ে দিয়েছেন, জার্সিতে অ্যালকোহল সংশ্লিষ্ট কোনো কোম্পানির লোগো থাকলে তা সরিয়ে দিতে হবে।

সিএসকের অন্যতম স্পন্সর এসএনজে ১০০০০। চেন্নাই ভিত্তিক একটি অ্যালকোহল জাতীয় পানীয় প্রস্তুতকারী ব্র্যান্ড এটি। স্পন্সরশিপ নেয়ার সিএসকের জার্সিতে তাদের লোগো থাকবে।

কিন্তু মঈন অনুরোধ করেছেন, তার জার্সিতে যেন এই লোগো না দেয়া হয়। ইংলিশ অলরাউন্ডারের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে সিএসকে কর্তৃপক্ষ সেই অনুরোধ গ্রহণ করেছেন বলেও ভারতের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

কিন্তু ঘণ্টাকয়েকের মধ্যেই সেই খবরকে উড়িয়ে দিলেন সিএসকের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ। ‘টাইমস নাউ’কে তিনি বলেন, ‌‘কোনো লোগো সরিয়ে দেয়ার ব্যাপারে মঈনের পক্ষ থেকে কোনো ধরনের অনুরোধ আসেনি।’

সিএসকের প্রধান নির্বাহীর এমন কথার পর স্বভাবতই ধোঁয়াশা তৈরি হয়েছে পুরো ব্যাপারটা নিয়ে। মঈন আলির পক্ষ থেকে বিবৃতি আসলে বোঝা যাবে, আসলে মূল ঘটনা কী!

  • সর্বশেষ
  • জনপ্রিয়