শিরোনাম
◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ১১:১৩ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়া সেই যুবলীগ নেতার জামিন

নিউজ ডেস্ক : সোমবার (৫ এপ্রিল) বিকেলে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালতে হাজির করা হলে আদালত জামিন দেন। এর আগে ওই ঘটনায় আজ সকালে পুলিশ বাদী হয়ে আটক জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

জয়ের জামিনের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ।

এমাদ আহমেদ জয় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বলে জানা গেছে। রোববার (৪ এপ্রিল) দুপুরে আটক করে তাকে থানায় নেয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ এপ্রিল) বিকেলে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকের ছবিযুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। এনিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশের নজরে আসে। এরপর এমাদকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়