শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৯:৫২ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৯:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি না মানায় ৩০ হাজার ১০০টাকা জরিমানা

কায়সার হামিদ : [২] করোনা সংক্রমণ রোধে লকডাউন কার্যকরে প্রথমদিনে মাঠে নেমেছে উখিয়া উপজেলা প্রশাসন। এসময় লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২২ মামলায় ৩০ হাজার ১০০ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারের উখিয়া সদর, কোটবাজারসহ বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার (ভূমি) উখিয়া থানার ওসির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

[৪] উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান বলেন, কোটবাজার এলাকায় সকালে কিছুটা লোকজন ঘুরাঘুরি করতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়।

[৫] এ সময় কোটবাজার দোকান মালিক সমিতির সভাপতি আবু ছিদ্দিককে আটক করা হলেও পরবর্তীতে মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়৷

[৬] উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৩৪ জনকে ৩০ হাজার ১০০ টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত রাখা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ