শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধারাবাহিক ক্ষতির মুখে স্মার্টফোন উৎপাদন ও বিক্রি বন্ধ করছে এলজি

রাকিবুল রিফাত: [২] সোমবার এ তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি। স্মার্টফোন শিল্পে ক্ষতি অব্যহত থাকায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। আরব নিউজ

[৩] এর আগে, জানুয়ারিতে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিলো, ৬ বছরে স্মার্টফোন বিভাগে প্রতিষ্ঠানটির ৪.৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। তাই এখন তারা বিকল্প পরিকল্পনা করছে। ভিয়েতনামের ভিংগ্রুপ কোম্পানির সঙ্গে শেয়ার বিক্রির বিষয়টি নিয়ে আপাতত চুক্তি করছে না এলজি।

[৪] ২০১৩ সালের শুরুর দিকে স্যামসাং ও অ্যাপলের পর তৃতীয় বৃহত্তম স¥ার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হয়েছিলো দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি। ঐ সময় আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাসহ বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসে কোম্পানিটি।

[৫] কিন্তু পরবর্তীতে এর ফ্লাগশিপ মডেলগুলো হার্ডওয়্যার ও সফটওয়্যারে যথাযথ আপডেট আনতে পারেনি, যা প্রতিযোগিতায় তাদের পেছনে ফেলে দেয়। গত বছর প্রতিষ্ঠানটি ২৩ মিলিয়ন স্মার্টফোন নির্মাণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়