শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনে আবারও বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ, দুইমাসের মধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত করলো দেশটি

মাহামুদুল পরশ: [২] রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানা যায়, দেশটিতে ২৪ ঘণ্টায় মোট ৩২জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রয়টার্স

[৩] আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নতুন করে করোনা আক্রান্তদের সকলেই চীনের দক্ষিণ-পশ্চিমের মিয়ানমার সীমান্তের ইউনান প্রদেশের রুলি শহরের বাসিন্দা ছিলেন। মোট আক্রান্তদের মধ্যে ১৫ জন চীনা নাগরিক এবং বাকি ১৭ জন চীনের বাইরে থেকে এসেছে বলে জানানো হয় প্রতিবেদনটিতে।

[৪] ইতোমধ্যে রুলি শহর কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের নিজ বাসস্থানে থাকার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে শহরটিতে করোনা পরীক্ষার মাত্রা আগের তুলনায় কয়েকগুণ বাড়ানো হয়েছে।

[৫] এর আগেও দেশটির মিয়ানমারের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় জরুরি অবস্থার ঘোষণা দিয়েছিলো স্থানীয় কতৃপক্ষ। একই প্রতিবেদনে আরও বলা হয়, নতুন করোনা আক্রান্তদের ভাইরাসের নমুনা ল্যাব টেস্ট করার পর এটির সঙ্গে মিয়ানমারের ভাইরাসের মিল পাওয়া গেছে।

  • সর্বশেষ