শিরোনাম
◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল—প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে যারা জড়িত তারা হেফাজতের হতে পারে না: নায়েবে আমীর

এএইচ রাফি: [২] জেলায় হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হেফাজত ইসলাম জড়িত নয়। যদি কেউ করে থাকে তাহলে সে আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। এই হামলার সাথে যারা জড়িত তারা হেফাজতে ইসলামের হতে পারে না বলে অস্বীকার করেছেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাজিদুর রহমান। হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন।

[৩] সোমবার বেলা সাড়ে ১২টার দিকে হেফাজতে ইসলামের জেলা নেতৃবৃন্দ ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার একটি প্রতিনিধি দল প্রেসক্লাবে আসেন।

[৪] এসময় বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

[৫] হেফাজতের নায়েবে আমীর মাওলানা সাজিদুর রহমান বলেন, 'আমরা প্রেসক্লাবে এসেছি সমবেদনা জানানোর জন্যে, দুঃখপ্রকাশ করতে। আজ থেকে হেফাজত-ওলামা আর সাংবাদিক ভাই ভাই। হেফাজতের ইসলামী বা কোন মাদরাসা ছাত্র এসব ভাংচুর ও অগ্নিসংযোগের সাথে জড়িত নয়৷ হরতালের দিন সকালে আমরা মিছিল শেষে ঘোষণা দিয়ে জানিয়েছি, হামলা ও ভাংচুর করা যাবে না, সরকারি স্থাপনায় হামলা করা যাবে না, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। যদি কেউ করে থাকে তাহলে সে আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু।

[৬] যারা এই হামলার সাথে জড়িত তারা হেফাজতে ইসলামের হতে পারে না। আমরা এর নিন্দা জানাই। এই নেক্কারজনক কাজের সাথে জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। কোন নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানি না করা হয়, আমি দাবি জানাচ্ছি'।

[৭] উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা।

[১০] এসময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় সদর হাসপাতালেত তথ্য অনুযায়ী নিহত হয় ১২ জন।

  • সর্বশেষ