শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:২২ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে কোভিডের চতুর্থ ওয়েভের শঙ্কা, টিকা নেওয়া ব্যক্তিদের অপ্রয়োজনীয় ভ্রমণে বারণ

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা মাইকেল অস্টারহোম বলেছেন কোভিড মোকাবেলায় টিকাদান সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে না। এটি শতভাগ নিখুঁত নয়। আর এ বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যাও রয়েছে। আরটি

[৩] মাইকেল অস্টারহোম যুক্তরাষ্ট্রে ফের কোভিডের চতুর্থ ওয়েভের শঙ্কা জানিয়ে বলেন টিকা দিলেও সবাইকে যথেষ্ট পরিমানে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মাস্ক পরতে হবে। বিমান ভ্রমণ এখনো নিরাপদ কি না সে নিয়েও সংশয় রয়েছে।

[৪] মাইকেল অস্টারহোম বলেন অতি প্রয়োজনীয় না হলে মার্কিনীদের উচিত বিমান ভ্রমণ পরিহার করা। তিনি এও স্বীকার করেন জনস্বাস্থ্য নিয়ে দৃষ্টিভঙ্গীতে মার্কিনীদের সমস্যা রয়েছে।

[৫] তবে যুক্তরাষ্ট্রের দি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) বলছে টিকা দেওয়ার পর নিরাপদে ভ্রমণ করা যাবে। কিন্তু স্বাস্থ্যকর্মকর্তারা এ নিয়ে বেশ কিছুটা সন্দিহান। সিডিসি পরিচালক রোচেল ওয়ালেনস্কি বলেন টিকা দেওয়ার পর ঝুঁকি হ্রাস পায়, নিরাপদ হওয়া জন্যে টিকা নিতে বলি তবে পুরোপুরো ঝুঁকিমুক্ত হওয়া যায় না।

[৬] সিবিএস’কে দেওয়া আরেক সাক্ষাতকারে মাইকেল অস্টারহোম টিকা দেওয়ার পর কোভিড মোকাবেলায় ৯৫ শতাংশ ঝুঁকিমুক্ত থাকা যায় বলে মন্তব্য করেন। কিন্তু এধরনের বক্তব্য মার্কিন নাগরিকদের দ্বিধাগ্রস্ত করে তুলবে বলে মাইকেল অস্টারহোম বলেন।

[৭] ফক্স নিউজকে মাইকেল আরো বলেন একটাই ভাল খবর হচ্ছে বর্তমান টিকা কোভিড বি.ওয়ান.ওয়ান.সেভেন ভ্যারিয়েন্ট মোকাবেলায় মোক্ষম কাজ করছে।

  • সর্বশেষ