শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিমুলিয়া ঘাটে শত শত যাত্রীর বিক্ষোভ

ডেস্ক নিউজ: মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আটকে পড়া যাত্রীরা বিক্ষোভ করেছে। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে তারা পদ্মা পাড়ি দিতে না পেরে আটকে আছে শিমুলিয়া ঘাটে।

সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে কোনো ফেরি না চলায় নদী পার হতে পারছে না এসব যাত্রী। শত শত মানুষ আটকে পড়ায় তারা বিক্ষুব্ধ হয়ে ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

মাওয়া ট্রাফিক অফিসের টিআই হিলাল উদ্দিন বলেন, লকডাউনের কারণে গতকাল থেকে শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী ও পরিবহনের চাপ বেড়ে যায়।

সন্ধ্যার দিকে কালবৈশাখীর কারণে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হয়ে যায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। এদিকে, আজ সকাল থেকে লকডাউনের কারণে কোনো ফেরি না চলায় এসব যাত্রী নদী পার হতে পারছিল না। তাই ক্ষুব্ধ হয়ে তারা পারাপারের জন্য বিক্ষোভ মিছিল করে। তবে একটি ফেরি কিছুক্ষণ আগে ছেড়ে গেছে।

হিলাল উদ্দিন আরো বলেন, বর্তমানে ঘাট এলাকায় পারাপারের জন্য ৭ শতাধিক গাড়ি অপেক্ষা করছে। এর মধ্যে ৫০টির মতো যাত্রীবাহী বাস, ৪ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন প্রকার যানবাহন রয়েছে। সূত্র: কালের কণ্ঠ অনলাইন, বার্তা ২৪.কম

  • সর্বশেষ