শিরোনাম
◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান ◈ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ◈ স্টুডেন্ট ভিসাধারীদের জন্য কঠোর সতর্কতা যুক্তরাষ্ট্র দূতাবাসের

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৮:৫২ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিজ জমিতে চাষ করতে গিয়ে হামলার শিকার স্থানীয় বাঙ্গালীরা, আহত ২০

খাগড়াছড়ি প্রতিনিধি: [২] খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং-তবলছড়ি এলাকায় নিজ ভূমিতে চাষাবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছে স্থানীয় বাঙ্গালিরা। ৪ এপ্রিল রোববার দুপুরে এ মারধর ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

[৩] এতে করে মনির হোসেনসহ অন্তত ১৫/২০জন আহত হয়োর খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় ও খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন শুকনাছড়ি, ইসলামপুর ও লাইসাপাড়া এলাকায় নিজের জমিতে কচু, শাক সবজি চাষবাস করতে গেলে ওই এলাকার পাহাড়িরা বাঁধা দেয়। এসময় বাক-বিতন্ডা সৃষ্টি হলে চড়াও হয় পাহাড়িরা। এসময় পাহাড়িদের সাথে যোগ দেয় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এসময় জিম্মি করে রাখে বাঙ্গালিদের। কয়েক মিনিট পর পর মুহুর মুহুর গুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী।

[৪] এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনা জানার পর উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছেন। মো: আবুল কাশেম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

[৫] এ ঘটনায় বাঙ্গালিরা ইউপিডিএফ প্রসিত গ্রুপকে দায়ি করলেও ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেন ইউগিডিএফ’র সংগঠক অংগ্য মারমা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়