শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামুনুল হককে নিয়ে স্ট্যাটাস, যুবলীগ নেতা পুলিশ হেফাজতে

ডেস্ক রিপোর্ট : রোববার (৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ ওই নেতাকে হেফাজতে নিয়েছেন।

আটককৃত এমাদ আহমেদ জয় উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। তিনি বাদাঘাট ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এম সালমান আহমদ বলেন, কথিত এক নারীর ছবির সাথে হেফাজত নেতা মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য জুড়ে অভিযুক্ত জয় তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস পোস্ট করেন। এ নিয়ে আলেম সমাজ ও হেফাজতের অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। তার পরে রোববার (৪ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে থানা পুলিশ উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট-সুনামগঞ্জ সড়ক থেকে এমাদকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এই বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার ঘটনা নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবককে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়