শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০১:০৩ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালবৈশাখীর তাণ্ডবে সারাদেশে প্রাণ গেল ১১ জনের

নিউজ ডেস্ক : রোববার (৪ এপ্রিল) কালবৈশাখী ঝড়ে ওই ১১ জন মারা যায়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি বয়ে গেছে। কোন কোন স্থানে কালবৈশাখী ঝড়ও হয়েছে। এই তাণ্ডবে সারাদেশে নিহত হয়েছেন ১১ জন।

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে ৩ নারী ও ১ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। রোববার বেলা ৩টার দিকে গাইবান্ধার সদর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাদুল্লাপুরে কালবৈশাখী ঝড়ে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তাফুর গ্রামের গোফফার রহমান এবং ডাকেরপাড়া গ্রামের জাহানারা বেগম। ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের বিটুল মিয়ার স্ত্রী শিমুলী আক্তার (২৭)। সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দোয়ারা গ্রামের ছোলায়মান মিয়ার স্ত্রী ময়না বেগম (৪০)। সাদুল্লাপুর উপজেলায় আব্দুস সালাম সর্দার নামে এক ব্যক্তি ঝড়ের আতঙ্কে মারা গেছেন।

অন্যদিকে ঝড়ে আহত হওয়ার পর সদর হাসপাতালে চিকিৎসাধীন ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানোর পথে তাদের মৃত্যু হয়। তারা হলেন সদর উপজেলার তিনগাছের তল এলাকার হিরু মিয়ার শিশুসন্তান মনির মিয়া (৫) আর ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি গ্রামের হারিস উদ্দিন (৩৫)।

অন্যদিকে ফরিদপুরে আলফাডাঙ্গায় বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে গাছের ডাল পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বানা ইউনিয়নের টাবনী ঘোষবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মধুখালী উপজেলার বাজিতপুর গ্রামের মো. জাহিদের স্ত্রী হালিমা (২৫) তার এক বছর চার মাস বয়সী শিশুকন্যা আফছানাকে নিয়ে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। সেখান থেকে সন্ধ্যায় ভ্যানযোগে তার বাবার বাড়ি বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া রওনা দেন। সন্ধ্যা ৭টার দিকে বানা ইউনিয়নের টাবনী ঘোষবাড়ির সামনে পৌঁছালে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় সজনে গাছের একটি বড় ডাল তাদের ওপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই হালিমা মারা যান। মারাত্মক আহত শিশু আফছানাকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নির্মাণাধীন দোকানঘরের উড়ন্ত টিনে গলা কেটে রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিশাডরা এলাকার দফাদার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশিধরপুর এলাকার সাদ মন্ডলের বড় ছেলে। রবিউল পেঁয়াজের ব্যবসা করতেন। তিনি ৩ মেয়ে সন্তানের বাবা। আরটিভি

  • সর্বশেষ