শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ০৯:২৭ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবজির খোসায় রূপচর্চা

ডেস্ক রিপোর্ট :এখন থেকে সবজির খোসা ফেলে না দিয়ে ত্বকের যত্নে কাজে লাগাতে পারেন। সবজির খোসাতে এমন অনেক উপাদান রয়েছে যা অনায়াসেই আপনি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারবেন।

শসার খোসা: এখন থেকে শসার পাশাপাশি এর খোসা দিয়েও রূপচর্চা করতে পারেন। চোখের চারপাশের ডার্ক সার্কল তুলতে পারেন শসার খোসা দিয়ে। ব্রণ কমাতেও কাজ করে এটি।

আলুর খোসা: ব্রণযুক্ত মুখে ঘষে নিন আলুর খোসা। এতে ভিটামিন সি রয়েছে যা খুব তাড়াতাড়ি ব্রণ শুকিয়ে দেয়।

লাউয়ের খোসা: লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে মুখে ঘষলেই একটা আলাদা জেল্লা পাবেন। সপ্তাহে একবার করুন আর তফাতটা নিজেই দেখুন।

করল্লার টুকরো: করল্লা কাটার পর ছোট টুকরো বা বোঁটার নিচের অংশগুলো ফেলবেন না। রসটা মুখে মেখে নিন। কালো দাগছোপ, ব্রণের দাগ উঠে যাবে।

গাজরের খোসা: গাজর ছাড়িয়ে খোসাটা আলাদা করে নিন। তারপর বেটে একটা পেস্ট মতো করুন। মুখে কোথাও বলিরেখা বা সূক্ষ্ম রেখা থাকলে তার উপরে লাগান। মুখ উজ্জ্বল হয়ে উঠবে।

লেবুর খোসা: মুখে অবাঞ্ছিত রোম রয়েছে? এক টুকরো লেবু কেটে খোসাটা ছাড়িয়ে মুখে ঘষুন। লেবুর রসে ব্লিচিং এফেক্ট রয়েছে যা রোম ঢেকে দেবে। মুখ থেকে ট্যান কমাতেও এটি কার্যকর।দেশ রুপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়