শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ১১:১৮ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ১১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় উপজেলা প্রশাসনের অভিযানে ৭৩০০টকা জরিমানা

কায়সার হামিদ মানিক:করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থানে উখিয়া উপজেলা প্রশাসন।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ’র নেতৃত্বে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উখিয়া বাজার, কোর্টবাজার,মরিচ্যা বাজারে মাস্কবিহীন পথচারী,যানবাহন চালক ও যাত্রীদের করোনা ভাইরাসে সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ আইনে পথচারী ও সাধারণ মানুষকে মোবাইল কোর্ট পরিচালন জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্যবিধি না মানায় উখিয়া উপজেলার তিনটি স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এতে ৫৯ জনকে ২৫টি মামলায় ৭৩০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসাধারণ ও যাত্রীদের মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হয়। জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আমিমুল এহসান খাঁন, উখিয়া আনসার ভিডিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়