শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি সভাপতি সুশীল, সম্পাদক রাজন

সুশীল প্রসাদ: [২] রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি পদে সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক পদে ফজলুর রহমান রাজন পুনঃনির্বাচিত হয়েছেন।

[৩] শনিবার সংগঠনটির নিজস্ব কার্যালয়ে রাঙামাটির রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভার শেষ অধিবেশনে উপস্থিত সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছর মেয়াদে নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও চৌধুরী হারুনুর রশিদ ও সত্রং চাকমা সহ-সভাপতি এবং এম কামাল উদ্দিন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

[৪] সাধারণ সভায় উপস্থিত সবার মতামত ও বিস্তারিত আলোচনায় সংগঠনটির উন্নয়নকল্পে বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জুয়েলকে ও প্রথম আলোর জেলা প্রতিনিধি সাধন বিকাশ চাকমাকে স্থায়ী সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে। একই সঙ্গে অন্য একটি সংগঠনে যুক্ত হওয়ায় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাবেক সদস্য শংকর হোড়’এর পদত্যাগপত্র গৃহীত হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়