শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গি সংগঠন আইএসের সাবেক কর্মীরা প্রকাশ করলেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা

সুমাইয়া ঐশী: [২] আল আরাবিয়া সংবাদমাধ্যমের ১১ পর্বের একটি তথ্যচিত্রে কয়েকজন সাবেক আইএস কর্মীর সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে এসব মানুষ নতুনভাবে জীবন শুরুর আশা প্রকাশ করলেও জানান, তাদের অভিশপ্ত অতীত এখনও তাড়া করে বেড়াচ্ছে।

[৩] ‘ফেস-টু-ফেস: আইএস মেন আউট অফ এ কেস’ নামের এই তথ্যচিত্রটিতে চারজন সাবেক আইএস কর্মীর সঙ্গে কথা বলা হয়। তাদের মধ্যে একজনের ছদ্ম নাম হলো, ফাহেদ। তিনি বলেন, সিরিয়ায় এখনও জঙ্গি সংগঠনের অনেকেই সক্রিয় আছে। তারা তাদের সাবেক কর্মীদের খোঁজে আসবেই। এজন্য সবসময় আমরা ভয়ে থাকি। রাতে বাড়ি থেকে বের হতেও ভয় লাগে।

[৪] আরও একজন সাবেক আইএস কর্মী এফএএ (ছদ্মনাম) বলেন, আমি বেকার ছিলাম। পুরুষ বলে আয়ের স্বার্থে আমাকে ওদের সঙ্গে থাকতেই হতো। এখন আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই। কিন্তু সে পথেও আছে ফেলে আসা দিনগুলোর প্রভাব।

[৫] এএসএ (ছদ্মনাম) বলেন, কোনও বন্ধুবান্ধব এখন আমাকে দেখতে আসে না। আমিও আমার বাড়ি থেকে বের হতে পারছি না। এমনকি এখন আমার স্বাভাবিক জীবিকা নির্বাহেও লড়াই করতে হচ্ছে। কারণ, এখন সকলেই আমাকে আতঙ্কবাদী বলে মনে করে। তিনিও জানান, আইএসে তার যুক্ত হওয়ার মূল কারণই ছিলো অর্থ আয়ের আশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়