শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতকানিয়ায় ৪১দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে উপহার পেল ২৭ কিশোর

মো.ইকবাল হোসেন: [২] শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করার প্রত্যয়ে জুম বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে সাতকানিয়ার মির্জাখীল ডিলার পাড়া জামে মসজিদে ৪১দিন টানা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়কারী ২৭জন কিশোরদের উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
[৩] প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ২৭জন কিশোরদের মধ্যে বিজয়ী হন ৫জন। অনুষ্টানে এই ৫জনকে সাইকেল এবং বাকি ২২ জনকে উপহার হিসেবে শিক্ষা সামগ্রী দেওয়া হয়। শুক্রবার ২এপ্রিল বাদে আছর উপজেলার মির্জাখীল ডিলার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের এ উপহার সামগ্রী প্রদান করা হয়।
[৪] ডিলার পাড়া জামে মসজিদের সভাপতি শফিকুর রহমান ভুট্টোর সভাপতিত্বে এবং সাংবাদিক মোহাম্মদ আলী রাশেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু। মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আউয়াল জনি, ডিলার পাড়া মসজিদ পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সহ-সভাপতি ফয়সাল চৌধুরী, সাধারন সম্পাদক উমর ফারুক ও অডিটর খালেদ হোসাইন।সম্পাদনা:অনন্যা আফরিন
  • সর্বশেষ