শিরোনাম
◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০২:০১ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গাদের খবর নিতে আজ ভাসানচর যাচ্ছেন ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার

সালেহ্ বিপ্লব: [২] ঢাকাস্থ কানাডীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধির নেতৃত্বে  যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ড ও কানাডার মিশন প্রধানরা ভাসানচর পরিদর্শনে যাবেন।

[৩]  এই রাষ্ট্রগুলো রোহিঙ্গাদের সহায়তার জন্য তহবিল যোগান দেয়। ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গারা কেমন আছেন, কী কী সুযোগ-সুবিধা পাচ্ছেন- এসব দেখতেই রাষ্ট্রদূতদের এ সফর।

[৪] তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে জানবেন।

[৫] সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের পুনর্বাসন ও প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘের সঙ্গে  বাংলাদেশ সরকারের আলোচনা অব্যাহত রাখাও প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়